২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

বিমানের ইঞ্জিনে ধোঁয়া, ফ্লাইট বাতিল

উড্ডয়নের আগ মুহূর্তে ইঞ্জিন থেকে ধোঁয়া বের হতে থাকায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের অভ্যন্তরীণ রুটের একটি ফ্লাইট বাতিল করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Feb 2010, 02:21 PM

Updated : 24 Aug 2022, 06:39 PM

ঢাকা, ফেব্রুয়ারি ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- উড্ডয়নের আগ মুহূর্তে ইঞ্জিন থেকে ধোঁয়া বের হতে থাকায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের অভ্যন্তরীণ রুটের একটি ফ্লাইট বাতিল করা হয়েছে। রোববার বিকাল সাড়ে ৪টার দিকে জিয়া আন্তর্জাতিক বিমানবন্দরের রানওয়ের ওয়ান ফোর পয়েন্টে এ দুর্ঘটনা ঘটে। ঢাকা থেকে সিলেট গামী বিজি-৬০৩ ফ্লাইটে ৮০জন যাত্রী থাকলেও তারা সবাই অক্ষত রয়েছেন। সিভিল এভিয়েশন সেফটি সার্ভিস কর্মকর্তা নাসিরউল্লাহ জানান, বিকাল সাড়ে ৪টার দিকে উড্ডয়নের আগে বিমানের ওই ফ্লাইটের ডানদিকের ইঞ্জিন থেকে ধোঁয়া বের হতে দেখা যায়। পাইলট টের পেয়ে ইঞ্জিন বন্ধ করে দিলে আগুন আর ছড়াতে পারেনি। বিমানটি মেরামত করা হচ্ছে। তবে এতে কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের ঘটনা ঘটেনি।" বিমানবন্দরের একজন উর্ধ্বতন কর্মকর্তা বলেন, বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের জন্য অনেক আগে কেনা এফ-২৮ বিমানগুলো অভ্যন্তরীণ রুটে চলাচল করে। এসব বিমানে দুটি করে ইঞ্জিন রয়েছে। উড্ডয়নের পূর্ব মুহুর্তে বিষয়টি টের পাওয়ায় ক্ষয়ক্ষতি এড়ানো সম্ভব হয়েছে বলে তিনি মন্তব্য করেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলএইচ/এসআইটি/এইচএ/২০১০ ঘ.