বান্দরবান, ফেব্র"য়ারি ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - অনুপ্রবেশের অভিযোগে বান্দরবানের রুমা উপজেলায় শুক্রবার এক ভারতীয় নাগরিককে গ্রেপ্তার করা হয়েছে।
পরে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন রুমা থানার ওসি আনোয়ার কামাল।
তিনি সাংবাদিকদের জানান, দুপুরে রুমা উপজেলা সদরে বাজারে সন্দেহজনক ঘোরাফেরার সময় সেনা সদস্যরা এক ব্যক্তিকে আটক করে পুলিশে দেয়।
পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃত ব্যক্তি জানান তার নাম রমণী কান্ত (৪৮)। তার বাড়ি ভারতের মিজোরাম এলাকায়।
ওসি আরো জানান, অনুপ্রবেশের অভিযোগে পুলিশ বাদি হয়ে তার বিরুদ্ধে একটি মামলা করেছে। বিকালে তাকে বান্দরবান বিচার বিভাগীয় হাকিম আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/১৯৫৯ ঘ.
bdnews24