২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বড়পুকুরিয়া কয়লা খনিতে ধর্মঘট অব্যাহত

বর্ধিত প্রফিট বোনাসের দাবিতে সোমবার শুরু হওয়া বড়পুকুরিয়া কয়লা খনি শ্রমিক-কর্মচারী ইউনিয়নের ধর্মঘট অব্যাহত রয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Feb 2010, 03:47 PM

Updated : 24 Aug 2022, 06:32 PM

দিনাজপুর, ফেব্র"য়ারি ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বর্ধিত প্রফিট বোনাসের দাবিতে সোমবার শুরু হওয়া বড়পুকুরিয়া কয়লা খনি শ্রমিক-কর্মচারী ইউনিয়নের ধর্মঘট অব্যাহত রয়েছে। মঙ্গলবার সকাল থেকে বিকাল পর্যন্ত খনির বাইরে শ্রমিকরা বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে। দিনাজপুর জেলা প্রশাসক আলোচনায় বসার আহ্বান জানালে শ্রমিকরা তা প্রত্যাখান করেছে। তবে ধর্মঘটের কারণে কয়লা উত্তোলন ব্যাহত হচ্ছে না বলে খনি ব্যবস্থাপনা পরিচালক জানিয়েছেন। খনিতে কর্মরত এক হাজার ৬০ জন বাংলাদেশি শ্রমিক বর্ধিত প্রফিট বোনাসের দাবিতে সোমবার রাত ১১টা থেকে অনির্দিষ্টকালের ধর্মঘট শুরু করে। শ্রমিক কর্মচারী ইউনিয়নের সভাপতি রবিউল ইসলাম বলেন, বিকাল ৪টায় দিনাজপুর জেলা প্রশাসকের পক্ষ থেকে দিনাজপুরে এসে আলোচনায় বসার প্রস্তাব দিলে শ্রমিকরা তা প্রত্যাখান করে। দাবি না মানা পর্যন্ত ধর্মঘট অব্যাহত থাকবে বলেও জানান তিনি। বড়পুকুরিয়া কোল মাইনিং কোম্পানি লিমিটেড'র ব্যবস্থাপনা পরিচালক মো. কামরুজ্জামান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "বাংলাদেশি শ্রমিকদের ধর্মঘটের কারণে কয়লা উত্তোলন ব্যাহত হয়নি। চীনা কর্মকর্তা-কর্মচারী এবং আমাদের কিছু শ্রমিক কয়লা উত্তোলন অব্যাহত রেখেছেন।" কয়লা উত্তোলন অব্যাহত রাখতে এবং খনি এলাকায় নিরাপত্তা নিশ্চিত করতে অতিরিক্ত পুলিশ মোতায়ন করা হয়ছে বলেও তিনি জানান। বড়পুকুরিয়া কয়লা খনিতে চীনা শ্রমিক-কর্মচারী রয়েছে ১৫৫ জন। বড় পুকুরিয়া কোল মাইনিং কোম্পানি লিমিেিটডের নিয়োগ করা শ্রমিক-কর্মচারী আছে ১৯৮ জন। এর বাইরে একটি চীনা ঠিকাদারী প্রতিষ্ঠানের (সিএমসি) অস্থায়ী নিয়োগ করা বাংলাদেশি শ্রমিক আছে এক হাজার ৬০ জন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২১৩৭ ঘ.