২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

আছাড় মেরে শিশু হত্যা

দু'জনের ঝগড়ার জেরে কুড়িগ্রামে এক শিশুকে আছাড় মেরে হত্যা করেছে তাদের এক প্রতিবেশী।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Dec 2010, 02:44 PM

Updated : 25 Aug 2022, 07:53 PM

কুড়িগ্রাম, ডিসেম্বর ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দু'জনের ঝগড়ার জেরে কুড়িগ্রামে এক শিশুকে আছাড় মেরে হত্যা করেছে তাদের এক প্রতিবেশী। বুধবার দুপুরে ভূরুঙ্গামারী উপজেলার আন্ধারীরঝাড় গ্রামে এ ঘটনায় নিহত হয় পাঁচ মাস বয়সী অন্তরা। এ ঘটনায় অন্তরার মা আঁখি খাতুন ও দাদী আনোয়ারা বেগম আহত হয়েছেন। তাদের ভূরুঙ্গামারী হাসপাতালে ভর্তি করা হয়েছে। ভূরুঙ্গামারী থানার ওসি কফিল উদ্দিন বলেন, দুপুরে কচু তোলা নিয়ে আঁখি খাতুনের সঙ্গে প্রতিবেশী কাঞ্চন বিবির ঝগড়া বাধে। এর জেরে কাঞ্চন বিবিসহ আরো ৪/৫ জন মহিলা আঁখি খাতুন ও তার শাশুড়ি আনোয়ারাকে মারধর করেন। এক পর্যায়ে আঁখি খাতুনের কোলে থাকা পাঁচ মাসের অন্তরাকে কেড়ে নিয়ে কাঞ্চন বিবি মাটিতে আছাড় মারলে তার নাক ও মুখ দিয়ে রক্ত ঝরতে থাকে। হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। এ ঘটনায় থানায় একটি মামলা হয়েছে বলে জানান পুলিশ কর্মকর্তা। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২০৩৩ ঘ.