ঢাকা, ডিসেম্বর ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চলতি বছর বাংলাদেশি অভিবাসীর সংখ্যা প্রায় ২১ শতাংশ কমেছে। নিষেধাজ্ঞা তুলে নেওয়ায় নারী অভিবাসীর সংখ্যা বেড়েছে প্রায় ১২ শতাংশ।
মঙ্গলবার জাতীয় প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে এ তথ্য প্রকাশ করা হয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের গবেষণা প্রতিষ্ঠান রিফিউজি এন্ড মাইগ্রেটরি মুভমেন্ট রিসার্চ ইউনিট (রামরু) এ প্রতিবেদন প্রকাশ করে।
নারী অভিবাসনে ২০০৩ সাল থেকে চালু থাকা নিষেধাজ্ঞা ২০০৯ সালে সরকার তুলে নেয়। চলতি বছর মোট অভিবাসীর প্রায় ছয় দশমিক ৬০ শতাংশই নারী।
অভিবাসন খাতের ২০১০ সালের সার্বিক চিত্র নিয়ে প্রকাশিত প্রতিবেদনের মূল বিষয়বস্তু তুলে ধরেন রামরু'র চেয়ারপার্সন ড. তাসনিম সিদ্দিকী।
প্রতিবেদনে বলা হয়, বাংলাদেশের শ্রমবাজারে বৈরি পরিবেশ এবং অর্থনৈতিক মন্দার প্রভাব পড়েছে। তবে জনশক্তি রপ্তানির ক্ষেত্রে শ্রীলংকা আগের অবস্থান ধরে রেখেছে। ফিলিপিন্স তাদের অভিবাসন সংখ্যা আগের তুলনায় বাড়িয়েছে।
সাংবাদিকদের প্রশ্নের জবাবে ড. তাসনিম সিদ্দিকী জানান, শ্রমবাজার স
bdnews24