ব্রাহ্মণবাড়িয়া, ডিসেম্বর ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ব্রাহ্মণবাাড়িয়ার বিজয়নগর উপজেলায় যাত্রীবাহী বাস ও প্রাইভেট কারের মুখোমুখি সংঘর্ষে একজন নিহত হয়েছে।
মঙ্গলবার সকাল ৯টার দিকে চান্দুরা এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে। দুর্ঘটনায় আহত হয়েছেন তিনজন। হতাহতরা সবাই প্রাইভেট কারের আরোহী।
মহাসড়ক পুলিশের খাটিহাতা বিশ্বরোড ফাঁড়ির উপপরিদর্শক সারোয়ার আলম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বাস ও কারের মুখোমুখি সংঘর্ষে গাড়ির এক আরোহী ঘটনাস্থলেই মারা যান।
নিহত শফিকুর রহমানের (৪৫) বাড়ি মৌলভীবাজারের শান্তিবাগ এলাকায়। আহতরা হলেন প্রাইভেট কারচালক নজরুল ইসলাম (২৪), রানা (৪৫) ও মনতাজ উদ্দিন (৬০)।
আহতদের ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পুলিশ বাসটি আটক করেছে বলে পুলিশ কর্মকর্তা সারোয়ার জানান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএম/এমআই/১৩০০ ঘ.
bdnews24