নওগাঁ, ডিসেম্বর ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নওগাঁর মহাদেবপুর উপজেলায় শুক্রবার রাতে আগুনে কয়েকটি ধানের পালা পুড়ে গেছে।
এতে পাঁচ বর্গাচাষীর ১৪ বিঘা জমির ধান পুড়ে যায় বলে ক্ষতিগ্রস্তরা জানান।
মহাদেবপুর উপজেলার চেরাগপুর ইউনিয়নের চেয়ারম্যান বিপুল কুমার সরকার বলেন, খোশালবাড়ি গ্রামের বর্গাচাষী আব্বাস আলীর ছয়বিঘা, তার ছেলে রবিউলের দুইবিঘা এবং রেজাউল করিম বাবুর আটবিঘা জমিসহ পাঁচ বর্গাচাষী ধান কেটে তিনটি পালা দিয়ে রাখেন।
শুক্রবার রাত ২টার দিকে ওই পালায় আগুন লাগে।
খবর পেয়ে পাশের পত
bdnews24