২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিএসএফ'র গুলিতে বাংলাদেশি আহত

সাতক্ষীরার বৈকারি সীমান্তে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে এক বাংলাদেশি আহত হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Dec 2010, 02:36 PM

Updated : 25 Aug 2022, 07:50 PM

সাতক্ষীরা, ডিসেম্বর ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - সাতক্ষীরার বৈকারি সীমান্তে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে এক বাংলাদেশি আহত হয়েছে। বুধবার ভোরে ভারত থেকে ফেরার সময় তাকে গুলি করে বিএসএফ। পুলিশ জানিয়েছে, আহত আইনুল ইসলাম গাজীকে (২৭) প্রথমে সাতক্ষীরার একটি ক্লিনিকে এবং পরে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। গাজীর বাড়ি সদর উপজেলার বৈকারি গ্রামে। ৪১ রাইফেল ব্যাটালিয়নের আওতাধীন বৈকারি বিডিআর ক্যাম্পের হাবিলদার গোলাম মোস্তফা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ঘটনার প্রতিবাদ জানিয়ে বিএসএফকে চিঠি দিয়েছে বিডিআর। তিনি জানান, দুদিন আগে আইনুলসহ কয়েকজন রাখাল ভারতে গরু আনতে যান। বুধবার ভোরে গরু নিয়ে বাংলাদেশে ফেরার সময় বৈকারি সীমান্তের কাছে বিএসএফ সদস্যরা তাদের লক্ষ্য করে এক রাউন্ড গুলি ছোড়ে। এতে আইনুল পায়ে গুলিবিদ্ধ হয়ে আহত হন। সঙ্গীরা তাকে উদ্ধার করে সাতক্ষীরার একটি ক্লিনিকে ভর্তি করে। অবস্থার অবনতি হলে দুপুরে তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এলএন/এমএসবি/২০৩৪ ঘ.