ফেনী, ডিসেম্বর ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ফেনীর পরশুরামে রেক্টিফাইড স্পিরিট পানে আরো দুজনের মৃত্যুর খবর পাওয়া গেছে।
মঙ্গলবার সকালে এদের মৃত্যু হয় বলে পুলিশ জানিয়েছে।
এরা হলেন- উপজেলার দক্ষিণ কাউতলী গ্রামের আব্দুল জব্বার চৌধুরী (৫৫) ও রাজশপুর গ্রামের কাজী মো. কামাল (৬০)।
একই কারণে সোমবার সকালে জয়নাল আবেদিন ও মঞ্জিল মিয়া নামে দুই ব্যক্তি মারা যান।
পরশুরাম থানার ওসি মো. আলী আরশাদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, জানা গেছে ৩/৪ দিন আগে জব্বার ও কামাল পরশুরাম সদরের বাজারের একটি দোকানে বসে স্পিরিট মেশানো মদ পান করেছিলেন।
অসুস্থ হওয়ার পর তারা গোপনে চিকিৎসা নিলেও মঙ্গলবার সকালে মারা যান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/১৮০৭ ঘ.
bdnews24