২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নরসিংদীতে ট্রেনে কাটা পড়ে মৃত্যু

ট্রেন থেকে নামার সময় নরসিংদীতে অজ্ঞাতনামা এক ব্যক্তি কাটা পড়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Dec 2010, 04:13 PM

Updated : 25 Aug 2022, 07:49 PM

নরসিংদী, ডিসেম্বর ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ট্রেন থেকে নামার সময় নরসিংদীতে অজ্ঞাতনামা এক ব্যক্তি কাটা পড়েছেন। রোববার রাত সাড়ে ৮টার দিকে নরসিংদী রেলস্টেশনের প্লাটফর্মে এই ঘটনা ঘটে বলে স্টেশন মাস্টার মরণ চন্দ্র দাস জানান। তিনি জানান, চট্টগ্রাম থেকে কর্ণফুলী এক্সপ্রেস নামের ট্রেনটি ঢাকা যাচ্ছিলো। চলন্ত ট্রেন থেকে নামার ওই যাত্রী কাটা পড়ে ঘটনাস্থলেই মারা যান। আনুমানিক ৪০ বছর বয়সী এই ব্যক্তির পরিচয় জানা যায়নি। স্টেশন মাস্টার জানান, রেলওয়ের নিরাপত্তা বাহিনীর সদস্যরা নিহতের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে। এ ব্যাপারে ভৈরব রেলওয়ে থানায় (জিআরপি) থানায় মামলা হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২২০৯ ঘ.