২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

সালিস বৈঠকে হামলা, আহত ৬

গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার নয়নপুর গ্রামে রোববার একটি সালিস বৈঠকে হামলায় মহিলাসহ অন্তত ছয়জন আহত হয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Dec 2010, 03:44 PM

Updated : 25 Aug 2022, 07:49 PM

গাইবান্ধা, ডিসেম্বর ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার নয়নপুর গ্রামে রোববার একটি সালিস বৈঠকে হামলায় মহিলাসহ অন্তত ছয়জন আহত হয়েছেন। আহত অনিতা রাণী, রাসু চন্দ্র রায়, সারথী রাণী, পুষ্প রাণী, বাচ্চানী রাণী ও নালু চন্দ্র রায়কে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। সাদুল্লাপুর থানার ওসি হাসান ইনাম বলেন, গোবরের তৈরি খড়ি শুকানো নিয়ে শনিবার গ্রামের গৃহবধূ অনিতা রাণীর সঙ্গে প্রতিবেশী ইসলাম মিয়ার কথা কাটাকাটি হয়। বিষয়টি মীমাংসার জন্য রোববার বিকালে নালু চন্দ্র রায়ের বাড়ির উঠানে সালিস বৈঠক বসে। বৈঠকের এক পর্যায়ে ইসলাম মিয়ার সমর্থকরা লাঠিসোটা নিয়ে প্রতিপক্ষের লোকজনকে মারধর করে। এ ঘটনায় অনিতা রাণীর স্বামী নালু চন্দ্র রায় বাদী হয়ে ইসলাম মিয়াসহ ১১ জনের বিরুদ্ধে থানায় মামলা করেছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২১৩৭ ঘ.