২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

অশ্লীল ছবি দেখানোয় কারাদণ্ড

বড় পর্দায় অশ্লীল ছবি প্রদর্শন করায় রাজধানীর বিমানবন্দর এলাকায় একজনের দু'মাসের কারাদণ্ড হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Dec 2010, 04:04 PM

Updated : 25 Aug 2022, 07:49 PM

ঢাকা,ডিসেম্বর ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বড় পর্দায় অশ্লীল ছবি প্রদর্শন করায় রাজধানীর বিমানবন্দর এলাকায় একজনের দু'মাসের কারাদণ্ড হয়েছে। দণ্ডিত রেজাউল হক (২৫) বিমানবন্দর এলাকার ইউনিকম নামের একটি কোম্পানির অপারেটর বলে পুলিশ জানায়। হযরত শাহজালাল বিমানবন্দরে কর্মরত ম্যাজিস্ট্রেট শনিবার এ দণ্ড দেন। বিমানবন্দর থানার সহকারী উপ-পরিদর্শক আবুল কালাম আজাদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, শুক্রবার সকাল ১০টার দিকে কোম্পানিটির বড় পর্দায় অশ্লীল ছবি দেখানো হয়। এ অভিযোগে বিমানবন্দরের এক নিরাপত্তা কর্মকর্তা শনিবার সকালে একটি মামলা করেন। অভিযোগ প্রমাণিত হওয়ায় রেজাউলকে দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। এরপর তাকে জেল হাজতে পাঠানো হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলএইচ/কেটি/ডিডি/২২০০ ঘ.