২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে মুক্তি পাচ্ছে 'রানওয়ে'

চট্টগ্রাম থিয়েটার ইনস্টিটিউট মিলনায়তনে মুক্তি পেতে যাচ্ছে চলচ্চিত্র 'রানওয়ে'।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Dec 2010, 02:35 PM

Updated : 25 Aug 2022, 07:48 PM

চট্টগ্রাম, ডিসেম্বর ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রাম থিয়েটার ইনস্টিটিউট মিলনায়তনে মুক্তি পেতে যাচ্ছে চলচ্চিত্র 'রানওয়ে'। চলচ্চিত্রকার তারেক মাসুদ নির্মিত ছবিটি বৃহস্পতিবার বিকাল ৫টায় মুক্তি পাবে। চলচ্চিত্রটি প্রথমবারের মত মুক্তি পেতে যাচ্ছে। এরপর ঢাকাসহ দেশের অন্যান্য শহরে এটি প্রদর্শিত হবে। চট্টগ্রাম চলচ্চিত্র কেন্দ্র ও শ্র"তিচিত্র ঢাকা যৌথভাবে এই প্রদর্শনীর আয়োজন করেছে। বৃহস্পতিবার প্রথম প্রদর্শনীতে চলচ্চিত্রকার তারেক মাসুদ উপস্থিত থাকবেন। চট্টগ্রাম চলচ্চিত্র কেন্দ্রের পরিচালক শৈবাল চৌধুরী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বৃহস্পতিবার দেশে প্রথমবারের মত 'রানওয়ে' মুক্তি পেতে যাচ্ছে। একই সাথে তারেক মাসুদ ও ক্যাথরিন মাসুদ পরিচালিত 'নরসুন্দর' ছবিটিও প্রদর্শিত হবে। তিনি জানান, বৃহস্পতিবার বিকাল ৫টা ও সন্ধ্যা ৭টায় 'রানওয়ে' প্রদর্শিত হবে। এছাড়া শুক্র ও শনিবার দুইদিনই ছবিটি সকাল ১১টা, বিকাল ৩টা, বিকাল ৫টা এবং সন্ধ্যা ৭টায় দেখানো হবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/সিএম/কেএমএস/২০২৯ ঘ.