ঢাকা, ডিসেম্বর ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের বটতলায় তিনদিন ব্যাপী মুক্তিযুদ্ধ ভিত্তিক চলচ্চিত্র প্রদর্শনী শুরু হয়েছে।
স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী আ ফ ম রুহুল হক মঙ্গলবার বিকাল সাড়ে ৫টার দিকে এই প্রর্দশনী উদ্বোধন করেন।
স্বাধীনতা চিকিৎসক পরিষদের কেন্দ্রীয় কমিটির মহাসচিব অধ্যাপক ইকবাল আসলান এ সময় উপস্থিত ছিলেন।
পরিচালনা কমিটির সদস্য ডা. আলাউদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, প্রতিদিন সকাল ৮টা থেকে রাত ৮টা পর্যন্ত মুক্তিযুদ্ধ ভিত্তিক চলচ্চিত্র প্রদর্শন করা হবে। প্রদর্শনী সবার জন্য উন্মুক্ত।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেটি/কেএমএস/২১৪২ ঘ.
bdnews24