২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গার্মেন্টে মজুরি বাস্তবায়ন তদন্তে কমিটি হচ্ছে

পোশাক শিল্পে ন্যূনতম ও গ্রেড অনুযায়ী নতুন মজুরি কাঠামো বাস্তবায়িত হচ্ছে কি না তা তদারকিতে দুটি পৃথক কমিটি গঠনের সিদ্ধান্ত হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Dec 2010, 03:46 PM

Updated : 25 Aug 2022, 07:47 PM

ঢাকা, ডিসেম্বর ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পোশাক শিল্পে ন্যূনতম ও গ্রেড অনুযায়ী নতুন মজুরি কাঠামো বাস্তবায়িত হচ্ছে কি না তা তদারকিতে দুটি পৃথক কমিটি গঠনের সিদ্ধান্ত হয়েছে। সোমবার শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী মন্নুজান সুফিয়ানের উপস্থিতিতে বাংলাদেশ তৈরি পোশাক প্রস্তুত ও রপ্তানিকারক সমিতির (বিজিএমইএ) কার্যালয়ে উদ্যোক্তা ও শ্রমিক নেতাদের উপস্থিতিতে এক সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠকে মন্ত্রী বলেন, "সব কারখানায় ন্যূনতম মজুরি বাস্তবায়ন হচ্ছে কি না তা তদারকি করতে সরকারের প্রধান কারখানা পরিদর্শককে প্রধান করে মালিক ও শ্রমিক প্রতিনিধিদের সমন্বয়ে একটি কমিটি করা হবে।" "যারা ন্যূনতম মজুরি বাস্তবায়ন করবে না তাদের তালিকা তৈরি করবে এ কমিটি। এরপর ওইসব কারখানার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।" তিনি জানান, নতুন মজুরি কাঠামোর বিভিন্ন গ্রেড সঠিকভাবে বাস্তবায়ন হচ্ছে কি না তা দেখভাল করার জন্য মজুরি বোর্ডের চেয়ারম্যানের নেতৃত্বে একটি কমিটি গঠন করা হবে। পোশাক শিল্পের সা