২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গাজীপুরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ

গাজীপুর সদর উপজেলার কুনিয়া এলাকায় বিক্ষুব্ধ পোশাক শ্রমিকরা ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করায় ওই সড়কে যানবাহন চলাচল বন্ধ রয়েছে। (আরো তথ্যসহ)

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Dec 2010, 05:06 AM

Updated : 25 Aug 2022, 07:48 PM

গাজীপুর, ডিসেম্বর ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গাজীপুর সদর উপজেলার কুনিয়া এলাকায় বিক্ষুব্ধ পোশাক শ্রমিকরা ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করায় ওই সড়কে যানবাহন চলাচল বন্ধ রয়েছে। কুনিয়ায় নাসা গ্র"পের লিজ অ্যাপারেলস নামের একটি পোশাক কারখানার কয়েক হাজার শ্রমিক বকেয়া বেতন পরিশোধ ও নতুন মজুরি কাঠামোয় বৈষম্যের প্রতিবাদে সোমবার সকাল ৮ টার দিকে কর্মবিরতি শুরু করে। জয়দেবপুর থানার উপ পরিদর্শক (এসআই) আনোয়ার হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, শ্রমিকরা সকাল সোয়া ৮টার দিকে কারখানার পার্শ্ববর্তী ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে অবস্থান নেয়। উত্তেজিত শ্রমিকরা ইট পাটকেল নিক্ষেপ করে কয়েকটি গাড়ি ভাংচুর করে। এতে মাহাসড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। শ্রমিকরা সড়কে অবস্থান নেওয়ায় রস্তার দুদিকে বহু যানবাহন আটকা পড়ে। এতে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। এসআই আনোয়ার জানান, পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা চালিয়ে যাচ্ছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এজে/কেএমএস/১১০৪ ঘ.