২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফরিদপুরে বাস-ট্রাক সংঘর্ষে নিহত ৪

ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে চাজনের মৃত্যু হয়েছে। আহত হয় অন্তত ৩০ জন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Dec 2010, 03:31 PM

Updated : 25 Aug 2022, 07:47 PM

ফরিদপুর, ডিসেম্বর ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে চাজনের মৃত্যু হয়েছে। আহত হয় অন্তত ৩০ জন। রোববার রাতে ৮টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কে উপজেলার কলাতলায় এ দুর্ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে। নিহতদের মধ্যে দু'জন হলেন- বাস চালক লতিফ মাতব্বর (৪০), ভাঙ্গার শিলাধরচর গ্রামের আবুল কালাম (৫৫), মানিকদহের শামীম (২৫) ও নগরকান্দা উপজেলার কান্দি এলাকার মোর্শেদ তালুকদার (৪৫)। এদের মধ্যে আবুল কালাম ও মোর্শেদ তালুকদার অগ্রণী ব্যাংকের ভাঙ্গার মালিগ্রাম শাখায় কর্মরত ছিলেন। আহতদের ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল ও ভাঙ্গা উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করা হয়েছে। ভাঙ্গা হাইওয়ে পুলিশের উপ-পরিদর্শক আব্দুর রাজ্জাক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, কাওড়াকান্দি ঘাট থেকে একটি যাত্রীবাহী বাস ভাঙ্গার দিকে যাচ্ছিল। কলতলায় বিপরীতমুখী একটি ট্রাকের সঙ্গে সংঘর্ষে ঘটনাস্থলে দু'জনের মৃত্যু হয়। হাসপাতালে নেওয়ার পর অপর দু'জন মারা যান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২১১৬ ঘ.