মুন্সীগঞ্জ, ডিসেম্বর ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মুন্সীগঞ্জের শ্রীনগরে সড়ক ছেড়ে একটি বাস বাজারে উঠে যাওয়ায় তিন জন নিহত হয়েছে।
শুক্রবার মধ্যরাতে ঢাকা-মাওয়া সড়কের দোগাছি বাজারে এ দুর্ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে।
নিহতরা হলেন- মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার উত্তর মেদিনী মণ্ডল গ্রামের হৃদয় (৫০), কাজির পাগলা গ্রামের রিকশাচালক জসিম (৩০) ও ফজলুর রহমান (৫৫)।
শ্রীনগর থানার ওসি শাখাওয়াত হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, মাওয়া থেকে ঢাকাগামী টুঙ্গীপাড়া-ঢাকা রুটের কমফোর্ট লাইনের বাসটির চালক নিয়ন্ত্রণ হারালে এটি দোগাছি বাজারে উঠে যায়। এতে গুঁড়িয়ে যায় কয়েকটি দোকান।
চায়ের দোকানে বসে থাকা হৃদয় ও জসিম ঘটনাস্থলেই মারা যান। আহত হন ফজলুর। সকালে শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে তার মৃত্যু হয়।
বাসটি আটক করা হয়েছে বলে ওসি জানান। তবে এর চালক পলাতক।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১১০০ ঘ.
bdnews24