দিনাজপুর, ডিসেম্বর ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চালুর ১৭ ঘণ্টা পর দিনাজপুরের বড়পুকুরিয়া তাপ বিদ্যুৎকেন্দ্রের ২ নং ইউনিট আবার বন্ধ হয়েছে। রক্ষণাবেক্ষণের জন্য কেন্দ্রটির ১ নং ইউনিটও বন্ধ।
ফলে দুই ইউনিটের এ বিদ্যুৎকেন্দ্রটি থেকে বর্তমানে কোনো বিদ্যুৎ পাওয়া যাচ্ছে না। কেন্দ্রটির উৎপাদনক্ষমতা ২৫০ মেগাওয়াট।
শুক্রবার ভোর ৬টায় তাপ বিদ্যুৎকেন্দ্রের প্রকৌশলীরা ২ নং ইউনিটটি ত্র"টিমুক্ত করে চালু করলে রাত ১১টায় আবার তা বন্ধ হয়ে যায়। এক সপ্তাহের ব্যবধানে এই ইউনিটটি তিনবার বন্ধ হলো।
বয়লার লিকেজের কারণে গত ২১ নভেম্বর ২ নং ইউনিটটি বন্ধ করে দেওয়া হয়। পরে মেরামত করে চালুর পর ২৬ নভেম্বর রাতে যান্ত্রিক ত্র"টির কারণে আবারো বন্ধ করে দেওয়া হয়।
বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের প্রধান প্রকৌশলী বিশ্বনাথ হালদার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "ইউনিটটি ত্র"টিমুক্ত করতে প্রকৌশলীরা কাজ করছে।"
নিয়মিত রক্ষণাবেক্ষণের জন্য গত ৯ নভেম্বর থেকে ১২৫ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন ১নং ইউনিটটি বন্ধ রয়েছে। ২০ ডিসেম্বর এটি চালু হবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমইউএস/আরএ/পিডি/১৮১৪ ঘ.
bdnews24