২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মাতাল এসআইকে বদলি

মদ খেয়ে থানার মধ্যে মাতলামি করার অভিযোগ রোববার সকালে বেনাপোল পোর্ট থানার উপপরিদর্শক (এসআই) আজমল হুদাকে বদলি করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Nov 2010, 11:34 AM

Updated : 25 Aug 2022, 07:42 PM

বেনাপোল (যশোর), নভেম্বর ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মদ খেয়ে থানার মধ্যে মাতলামি করার অভিযোগ রোববার সকালে বেনাপোল পোর্ট থানার উপপরিদর্শক (এসআই) আজমল হুদাকে বদলি করা হয়েছে। তাকে যশোর পুলিশ লাইনে পাঠানো হয়েছে বলে বেনাপোল পোর্ট থানার ওসি শেখ আবু বক্কর সিদ্দিকী জানিয়েছেন। তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, শুক্রবার রাতে অবৈধ মটর সাইকেল অভিযানে বেশ কিছু কাগজপত্রবিহীন মটর সাইকেল আটক করা হয়। পরে টাকার বিনিময়ে ওই দিন রাতেই এসআই আজমল হুদা কয়েকটি মটর সাইকেল ছেড়ে দেন। এ নিয়ে আজমল হুদা, শার্শা উপজেলা ছাত্রলীগের সভাপতি তারিকুল আলম তুহিন, মোহাম্মদ আলী ও তার সহযোগী বাবলুর সঙ্গে ওসির তর্কাতর্কি করে। এর এক পর্যায়ে আজমলসহ অন্যরা মদ খেয়ে থানায় মাতলামি করে বলে থানার পুলিশ সদস্যরা জানান। তারা বলেন, ঘটনাটি রাতেই পুলিশ সুপার (এসপি) কামরুল আহসানকে জানালে তিনি চার জনের বিরুদ্ধে থানায় জিডি করার নির্দেশ দেন। তবে এসআই আজমল এবং শার্শা উপজেলা ছাত্রলীগের সভাপতি তারিকুল আলম তুহিন মাতলামির অভিযোগ অস্বীকার করেছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমইউএস/এমআই/১৭৩৩ ঘ.