২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কুড়িগ্রামে জেএমবি সদস্য গ্রেপ্তার

কুড়িগ্রামে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন জামায়াতুল মুজাহিদিন বাংলাদেশের (জেএমবি) এক সদস্যকে গ্রেপ্তার করেছে র‌্যাব।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Nov 2010, 11:57 AM

Updated : 25 Aug 2022, 07:41 PM

রাজশাহী, নভেম্বর ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কুড়িগ্রামে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন জামায়াতুল মুজাহিদিন বাংলাদেশের (জেএমবি) এক সদস্যকে গ্রেপ্তার করেছে র‌্যাব। গ্রেপ্তারকৃত মো.সাজু মিয়া ওরফে সাজুর (২৫) বাড়ি জেলার সদর থানাধীন কৃষ্ণপুর দালালীপাড়ার নিলারামে। শুক্রবার রাত ১০টার দিকে জেলার রাজারহাট উপজেলার মল্লিকবাগ গ্রামে অভিযান চালিয়ে সাজুকে গ্রেপ্তার করা হয় বলে পুলিশ জানিয়েছে। শনিবার র‌্যাব-৫ এর এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, অপরাধমূলক কর্মকাণ্ড পরিচালনার জেএমবি'র কয়েক সদস্য বৈঠক করছে এমন সংবাদের ভিত্তিতে মল্লিকবাগ এলাকায় অভিযান চালানো হয়। এতে আরো বলা হয়, ২০০৭ সালে দ্রুত বিচার আইনের এক মামলার পালাতক আসামি সাজু। তিনি জেএমবি'র সাবেক প্রধান মতিন মেহেদীর ঘনিষ্ঠ সহযোগী এবং সংগঠনের গায়েরে এহসার সদস্য। র‌্যাব-৫ এর সহকারী পুলিশ সুপার মির্জা গোলাম সারোয়ার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "র‌্যাব কার্যালয়ে সাজুকে জিজ্ঞাসাবাদ শেষে সংশ্লিষ্ট থানায় সোপর্দ করা হবে।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এলএন/আরএ/১৭৫০ ঘ.