নওগাঁ, নভেম্বর ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নওগাঁর রাণীনগর মহিলা কলেজের উচ্চ মাধ্যমিকের
এক ছাত্রীকে অপহরণের ছয়দিন পরও উদ্ধার করা যায়নি।
গত ২০ নভেম্বর রাতে রাণীনগর উপজেলার হরিশপুর গ্রামের ওই মেয়েটিকে (১৭) পাশের গ্রামের কয়েকজন বখাটে অপহরণ করে বলে অভিযোগ করা হয়।
বৃহস্পতিবার মেয়েটির বাবা রাণীনগর থানায় তিনজনের বিরুদ্ধে একটি মামলা করেন।
অভিযুক্তরা হলেন- উপজেলার কনৌজ গ্রামের মেহেদী (২৪), অঞ্জু (২৭) ও আব্দুর রাজ্জাক (২২)।
রাণীনগর থানার ওসি শাহারিয়ার খান বলেন, অপহৃত ছাত্রীকে উদ্ধার ও আসামিদের গ্রেপ্তারে পুলিশ তৎপরতা চালিয়ে যাচ্ছে ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/১৯২১ ঘ.
bdnews24