২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আড়াইহাজারে ১৫টি বোমা উদ্ধার

নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলায় পরিত্যক্ত অবস্থায় হাতে তৈরি ১৫টি তাজা বোমা এবং চারটি রাম দা উদ্ধার করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Nov 2010, 12:49 PM

Updated : 25 Aug 2022, 07:41 PM

নারায়ণগঞ্জ, নভেম্বর ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলায় পরিত্যক্ত অবস্থায় হাতে তৈরি ১৫টি তাজা বোমা এবং চারটি রাম দা উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার বিকালে উপজেলার মাহমুদপুর ইউনিয়নের খিরদাসাদী গ্রাম থেকে এগুলো উদ্ধার করা হয়। পুলিশের ধারণা, ডাকাতি করার জন্য সংঘবদ্ধ দুর্বৃত্তরা বোমা ও রাম দাগুলো এনে রাখতে পারে। তবে এ ঘটনায় কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। আড়াইহাজার থানার ওসি সৈয়দ নজরুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করে সাংবাদিকদের বলেন, খিরদাসাদী গ্রামের বাদশার মিয়ার মালিকানাধীন তাঁত কারখানার পেছনের একটি ঝোপের ভেতর একটি ব্যাগে বোমা ও রাম দাগুলো ছিলো। লোকজন দেখতে পেয়ে এলাকাবাসী পুলিশে খবর দেয়। ওসি জানান, বোমাগুলো থানায় এনে বালতির পানিতে রাখা হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/১৮৫১ ঘ.