২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জাহাজভাঙা: সীতাকুন্ডে প্রপেলারে চাপা পড়ে শ্রমিক নিহত

চট্টগ্রামের সীতাকুন্ড উপজেলার মাদাম বিবিরহাটে পুরনো জাহাজের বিভিন্ন অংশ কাটার এক দোকানে জাহাজের প্রপেলারে চাপা পড়ে এক শ্রমিকের মৃত্যু হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Nov 2010, 12:56 PM

Updated : 25 Aug 2022, 07:39 PM

চট্টগ্রাম, নভেম্বর ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রামের সীতাকুন্ড উপজেলার মাদাম বিবিরহাটে পুরনো জাহাজের বিভিন্ন অংশ কাটার এক দোকানে জাহাজের প্রপেলারে চাপা পড়ে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। মোহাম্মদ বেলাল (৩৫) নামের ওই শ্রমিক রোববার বেলা ১২টার দিকে মাদাম বিবিরহাটের 'লোটাস কর্পোরেশন' নামের একটি দোকানে জাহাজের প্রপেলার কাটার সময় এর নিচে চাপা পড়ে মারা যান। বেলাল সীতাকুেন্ডর জঙ্গল ভাটিয়ারি এলাকার মোহাম্মদ মোতালেবের ছেলে। চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালের পুলিশ ফাঁড়ির নায়েক পংকজ দাস বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, জাহাজের পুরনো প্রপেলার কাটার সময় এর নিচে চাপা পড়েন বেলাল। দুপুরে চমেক হাসপাতালে আনা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। স্থানীয় সাংবাদিক সৌমিত্র চক্রবর্তী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, লোটাস কর্পোরেশনের মালিক মোহাম্মদ হাসান ও মহসিন। দুর্ঘটনায় বেলালের মৃত্যুতে তার পরিবারকে ক্ষতিপূরণ দেওয়া হবে বলে স্থানীয় সাংবাদিকদের জানিয়েছেন হাসান। শ্রমিকের মৃত্যু বিষয়ে রোববার সন্ধ্যা পর্যন্ত কিছুই জানেন না বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন সীতাকুন্ড থানার উপ-পরিদর্শক মোহাম্মদ শহীদ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/সিএম/এমসি/পিডি/১৯২৪ ঘ.