ব্রাহ্মণবাড়িয়া, নভেম্বর ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দুপুর থেকে বিদ্যুৎ না থাকায় শুক্রবার সন্ধ্যায় জেলার কসবা পল্লীবিদ্যুৎ কার্যালয়ে ভাংচুর চালিয়েছে এলাকাবাসী।
প্রত্যাক্ষদর্শী মিঠু মিয়া বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, দুপুর ২টা থেকে সন্ধ্যা পর্যন্ত কসবা উপজেলা সদরসহ আশপাশ এলাকায় বিদ্যুৎ সরবরাহ ছিল না।
এতে উত্তেজিত এলাকাবাসী সন্ধ্যা সাড়ে ৬টার দিকে পল্লীবিদ্যুৎ কার্যালয়ের জালানার কাচ ও চেয়ার-টেবিল ভাংচুর করে।
পল্লীবিদ্যুতের উপ-মহাব্যবস্থাপক (ডিজিএম) মাহবুবুল আলম চৌধুরী বলেন, "অফিসে হামলার কথা শুনেছি। এ ব্যাপারে খোঁজখবর নেওয়া হচ্ছে।"
কসবা থানার ওসি হাম্মাদ হোসেন বলেন, তারা হামলার খবর পাননি। খোঁজ নেবেন বলে জানান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২০৩৫ ঘ.
bdnews24