২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাস-পিকআপ সংঘর্ষে পরীক্ষার্থীসহ নিহত ২

কিশোরগঞ্জে কটিয়াদিতে বাসা ও পিকআপের সংঘর্ষে জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) পরীক্ষার্থীসহ দুজন মারা গেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Nov 2010, 08:18 AM

Updated : 25 Aug 2022, 07:38 PM

কিশোরগঞ্জ, নভেম্বর ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - কিশোরগঞ্জে কটিয়াদিতে বাসা ও পিকআপের সংঘর্ষে জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) পরীক্ষার্থীসহ দুজন মারা গেছে। আহত হয়েছে অন্তত ১৫ জন। বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টার দিকে কিশোরগঞ্জ-ভৈরব মহাসড়কের আচমিতা এলাকায় এই দুর্ঘটনা ঘটে বলে পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে। নিহতরা হলেন- ওই এলাকার পুলেরঘাট উচ্চ বিদ্যালয়ের ছাত্র পিকআপযাত্রী জালাল (১৪) ও বাসচালক শাহাবুদ্দিন (২০)। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, পিকআপটির কিশোরগঞ্জ থেকে কটিয়াদি সদরে যাওয়ার পথে আচমিতা এলাকায় কটিয়াদি থেকে ঢাকাগামী যাত্রীবাহী বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই জালাল মারা যায়। দুর্ঘটনায় গুরুতর আহত পাঁচজনকে বাজিতপুর ভাগলপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানোর হয়। সেখানে চিকাৎসাধীন অবস্থায় মৃত্যু হয় বাসচালক শাহাবুদ্দিনের। আহত বাকিদের কিশোরগঞ্জ আধুনিক সদর হাসপাতাল ও কটিয়াদি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। কটিয়াদি থানার উপ-পরিদর্শক (এসআই) মনসুর আহমেদ সাংবাদিকদের জানান, দুর্ঘটনার পরপরই পিকআপ চালক পালিয়ে গেছে। তবে বাস ও পিকআপটি আটক করা হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/১৪১৮ ঘ.