২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জাতীয় প্রেস ক্লাবের নির্বাচন ৩১ ডিসেম্বর

জাতীয় প্রেস ক্লাবের ব্যবস্থাপনা কমিটির কর্মকর্তা ও সদস্য নির্বাচনের তফসিল সোমবার ঘোষণা করা হয়েছে। আগামী ৩১ ডিসেম্বর এই নির্বাচন অনুষ্ঠিত হবে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Nov 2010, 01:27 PM

Updated : 25 Aug 2022, 07:37 PM

ঢাকা, নভেম্বর ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জাতীয় প্রেস ক্লাবের ব্যবস্থাপনা কমিটির কর্মকর্তা ও সদস্য নির্বাচনের তফসিল সোমবার ঘোষণা করা হয়েছে। আগামী ৩১ ডিসেম্বর এই নির্বাচন অনুষ্ঠিত হবে। জাতীয় প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক কামাল উদ্দিন সবুজ জানান, ব্যবস্থাপনা কমিটির সিদ্ধান্ত অনুযায়ী ৩০ ডিসেম্বর দ্বি-বার্ষিক সাধারণ সভা ও পরদিন নির্বাচন অনুষ্ঠিত হবে। প্রেস ক্লাব মিলনায়তনে এই সাধারণ সভা শুরু হবে সকাল ১০টায়। তফসিল অনুযায়ী মনোনয়ন পত্র গ্রহণের শেষ তারিখ ১৫ ডিসেম্বর, বাছাই ও প্রার্থী তালিকা প্রকাশ হবে ১৯ ডিসেম্বর। মনোনয়ন প্রত্যাহারের শেষ সময়সীমা ২৩ ডিসেম্বর। প্রার্থীর চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে ২৪ ডিসেম্বর। ৩১ ডিসেম্বর সকাল সাড়ে ৯টা থেকে দুপুর ১টা এবং এক ঘন্টা বিরতির পর বিকাল ৫টা পর্যন্ত ভোট গ্রহণ চলবে। নির্বাচন পরিচালনার জন্য জাকারিয়া পিন্টুকে চেয়ারম্যান করে পাঁচ সদস্যের নির্বাচন কমিটি গঠন করা হয়েছে। কমিটির অপর সদস্যরা হলেন- আবু জাফর মো. ইকবাল, মোস্তাফিজুর রহমান, হাশিমা গুলরুখ ও মির্জা তারেকুল কাদের। প্রেস ক্লাবের এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আগামী ২৮ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ করা হবে। এর আগে ২৬ নভেম্বরের মধ্যে সদস্যদের চাঁদা পরিশোধ করতে বলা হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এইচএ/১৯২৫ ঘ.