২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চাওয়া-পাওয়ার আর কিছু নেই: এরশাদ

জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ বলেছেন, তার চাওয়া-পাওয়ার আর কিছু নেই।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Nov 2010, 12:42 PM

Updated : 25 Aug 2022, 07:37 PM

বগুড়া, নভেম্বর ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ বলেছেন, তার চাওয়া-পাওয়ার আর কিছু নেই। তিনি বলেন, "রাষ্ট্রপতি হয়েছি। এখন মানুষের মাঝে বেঁচে থাকতে চাই। জাতীয় পার্টি শক্তিশালী হলেই আমি মানুষের মাঝে বেঁচে থাকব।" ঈদ উদযাপনের জন্য সোমবার ঢাকা থেকে রংপুর যাওয়ার পথে বগুড়ায় দলের নেতাকর্মীদের উদ্দেশে এরশাদ এ কথা বলেন। দুর্বলের সঙ্গে কেউ হাত মেলায় না জানিয়ে তিনি বলেন, "এখন সুযোগ এসেছে জাতীয় পার্টিকে শক্তিশালী করার। সেই সুযোগ আপনারা কাজে লাগান। দল শক্তিশালী হলেই আপনাদের মূল্যায়ন হবে।" "মহাজোটে আছি, মহাজোট থেকেই নির্বাচন করবো। কিন্তু মহাজোটের কাছে সঠিক মূল্যায়ন চাই", বলেন এরশাদ। বগুড়া পর্যটন মোটেলে নেতাকর্মীদের সঙ্গে আলোচনার সময় আরো উপস্থিত ছিলেন, এরশাদের প্রেস সচিব সুনীল শুভ রায়, জেলা জাপার সভাপতি শরিফুল ইসলাম জিন্নাহ, সাধারণ সম্পাদক নুরুল ইসলাম উমর, ছাত্রনেতা আব্দুস ছালাম প্রমুখ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/১৮৩৮ ঘ.