২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কক্সবাজারের ভোটার তালিকা যাচাই চান ডিসি

কক্সবাজারে ভোটার সংখ্যা ১০ লাখের বেশি। এদের প্রায় ১০ শতাংশ রোহিঙ্গা শরণার্থী জানিয়ে তালিকা সংশোধন চেয়েছেন জেলা প্রশাসক। মঈনুল হক চৌধুরীর প্রতিবেদন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Nov 2010, 03:06 PM

Updated : 25 Aug 2022, 07:35 PM

মঈনুল হক চৌধুরী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম ঢাকা, নভেম্বর ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কক্সবাজার জেলার ভোটার তালিকা সংশোধনে নির্বাচন কমিশনকে অনুরোধ জানিয়েছেন জেলা প্রশাসক (ডিসি)। তার মতে, ওই তালিকার প্রায় ১০ শতাংশই রোহিঙ্গা শরণার্থী। কক্সবাজার জেলা প্রশাসনের আশঙ্কা, ১০ লাখেরও বেশি ভোটার অধ্যুষিত কক্সবাজার জেলার মূল ভোটার তালিকায় অন্তত ১০ শতাংশ রোহিঙ্গা শরণার্থী রয়েছে। চলতি বছর ভোটার তালিকা হালনাগাদ করার সময় বিদেশি নাগরিক বিবেচনায় শুধু কক্সবাজারে নতুন করে ভোটার হতে যাওয়া প্রায় ৭৩ শতাংশ বাদ পড়ে। গত তত্ত্বাবধায়ক সরকারের সময় তৈরি ছবিসহ মূল ভোটার তালিকাটি সম্পূর্ণভাবে পুনযাচাই করে সংশোধন করতে নির্বাচন কমিশনকে অনুরোধ জানিয়ে চিঠি দিয়েছেন বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান কক্সবাজার জেলা প্রসাশক মো. গিয়াস উদ্দিন আহমেদ। একই সঙ্গে পররাষ্ট্র মন্ত্রণালয়, মন্ত্রি পরিষদ, প্রধানমন্ত্রীর কার্যালয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয়, খাদ্য ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয় ও চট্টগ্রাম বিভাগীয় কমিশনারকেও বিষয়টি জানিয়েছে জেলা প্রশাসন। নবম সংসদ নির্বাচনের আগে গত তত্ত্বাবধায়ক সরকারের সময় তৈরি ছবিসহ ভোটার তালিকায় বান্দরবানে এক লাখ ৯৫ হাজার নয়শ ৯৬ জন, রাঙামাটিতে তিন লাখ ৩১ হাজার আটশ ১২ জন এবং কক্সবাজারে প্রায় ১১ লাখ ভোটার নিবন্ধিত হয়। সংশ্লিষ্টরা বলছেন, শুধু কক্সাজার নয়, বান্দরবান ও পার্বত্য রাঙামাটি জেলায়ও ভোটারদের তথ্য পুনঃযাচাইয়ের উদ্যোগ নেওয়া প্রয়োজন। নির্বাচন কমিশনার এম সাখাওয়াত হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বুধবার বলেন, "সামনে স্থানীয় নির্বাচন (পৌর ও ইউনিয়ন পরিষদ) রয়েছে। এ জন্য ভোটার তালিকাও চূড়ান্ত। তবে ওইসব জেলার আগের ভোটার তালিকা পুনঃযাচাইয়ের বিষয়টি নির্বাচন কমিশন সভায় উপস্থাপন করা হলে সার্বিক দিক বিবেচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে।" রোহিঙ্গা নিয়ে প্রশাসনের উদ্বেগ কক্সবাজার জেলা প্রশাসক গিয়াস উদ্দিন আহমেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ২০০৯ সালে ভোটার তালিকা হালনাগাদের সময় কক্সবাজার জেলার আটটি উপজেলার মধ্যে ছয়টি উপজেলায় ৬২ হাজার পাঁচশ নয়টি ফরমের মধ্যে ৪৫ হাজার আটশ ৬৬টি ফরম বিদেশি নাগরিক বিবেচনায় বাতিল করে কমিটি। ইসির এ পদক্ষেপ 'খুবই প্রশংসনীয় ও যৌক্তিক' উল্লেখ করে গত ৩১ অক্টোবর কক্সবাজার জেলা প্রশাসক ইসিকে পাঠানো চিঠিতে লেখেন, গত তত্ত্বাবধায়ক সরকারের অধীনে ইসি প্রণীত ও প্রকাশিত মূল ভোটার তালিকায় ৮ থেকে ১০ শতাংশ মায়নমারের নাগরিক ভোটার তালিকায় অন্তর্ভুক্ত রয়েছে। এবার সম্পূর্ণ ভোটার তালিকা পুনঃযাচাইয়ের মাধ্যমে সংশোধন প্রয়োজন। ইসি আবার উদ্যোগ নিলে কয়েক মাসের মধ্যে পুনঃযাচাই সম্ভব হবে বলে মনে করেন তিনি। সন্ত্রাসী ও চাঁদাবাজিতে রোহিঙ্গারা গত ৩১ অগাস্ট বান্দরবান জেলা নির্বাচন কর্মকর্তা মো. কামরুল হাসান এক চিঠিতে ইসিকে জানান, স্বামী-স্ত্রী মো. দেলোয়ার, প্রযতে