ঢাকা, নভেম্বর ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - জাতীয় শ্রমিক ফেডারেশন বাংলাদেশ'র সদ্য প্রয়াত সভাপতি ও প্রখ্যাত শ্রমিকনেতা আবুল বাশার স্মরণে বুধবার শোকসভা হয়েছে।
কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রমিক কর্মচারী ঐক্যপরিষদ(স্কপ) এ শোকসভার আয়োজন করে।
শোকসভায় বক্তারা বলেন, শ্রমিকের ন্যায়সঙ্গত অধিকার আদায়ে আবুল বাশার সব সময় তাদের সঙ্গে মিশে কাজ করেছিলেন। তিনি তাদের কোনো দল বা মতে বিভক্ত করেননি।
জাতীয় শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক সফি উদ্দিন আহমদের সভাতিত্বে অনুষ্ঠিত শোকসভায় বক্তব্য দেন- জাতীয়তাবাদী শ্রমিক দলের সহ-সভাপতি আবুল কাশেম চৌধুরী, জাতীয় শ্রমিক লীগের সভাপতি আবদুল মতিন মাস্টার, সাধারণ সম্পাদক রমেশ চন্দ্র রায়, জাতীয় শ্রমিক জোটের সভাপতি আবদুল কাদের হাওলাদার ও সাধারণ সম্পাদক মেসবাহ উদ্দীন আহমদ।
অনুষ্ঠানে শ্রমিক আন্দোলনের পথিকৃত আবুল বাশার স্মরণে শোক প্রস্তাব উত্থাপন করেন বাংলাদেশের সমাজতান্ত্রিক দলের (বাসদ) কেন্দ্রীয় কমিটির সদস্য রাজেকুজ্জামান রতন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/পিডি/২৩০০ ঘ.
bdnews24