২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

কারওয়ান বাজারে কায়েস টাওয়ারে অগ্নিকাণ্ড

রাজধানীর কারওয়ান বাজার কায়েস টাওয়ারে অগ্নিকাণ্ড ঘটেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Nov 2010, 09:12 AM

Updated : 25 Aug 2022, 07:35 PM

ঢাকা, নভেম্বর ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর কারওয়ান বাজার কায়েস টাওয়ারে অগ্নিকাণ্ড ঘটেছে। বুধবার দুপুর দেড়টার দিকে ৫তলা ভবনের ৪র্থ তলায় আগুনের সূত্রপাত ঘটে। দমকল বাহিনীর নিয়ন্ত্রণ কক্ষ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানায়, দমকল বাহিনীর ৬টি ইউনিট দুপুর সোয়া ২টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে। দমকল বাহিনী জানায়, অগ্নিকাণ্ডে কেউ হতাহত হয়নি। দমকল বাহিনীর সিনিয়র স্টেশন অফিসার (মোহাম্মদপুর) শফিকুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত ঘটে। তিনি বলেন, "আগুনে ৪র্থ তলায় কাজল গ্র"প নামের একটি ব্যবসা প্রতিষ্ঠানের আসবাবপত্র পুড়ে গেছে। তবে ক্ষয়ক্ষতির পরিমান এক লাখ টাকার বেশী হবে না।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএইচএ/কেএমএস/১৫১০ ঘ.