২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ইটিভি চেয়ারম্যানসহ ৫ জনকে আদালতে তলব

মানহানির মামলায় বেসরকারি টেলিভিশন চ্যানেল একুশে টেলিভিশনের (ইটিভি) চেয়ারম্যান ও চার সাংবাদিককে তলব করেছে বাগেরহাটের একটি আদালত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Nov 2010, 02:10 PM

Updated : 25 Aug 2022, 07:34 PM

বাগেরহাট, নভেম্বর ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মানহানির মামলায় বেসরকারি টেলিভিশন চ্যানেল একুশে টেলিভিশনের (ইটিভি) চেয়ারম্যান ও চার সাংবাদিককে তলব করেছে বাগেরহাটের একটি আদালত। একই মামলার অপর আসামিকে গ্রেপ্তারের নির্দেশ দেওয়া হয়েছে। মঙ্গলবার সকালে মুখ্য বিচার বিভাগীয় হাকিম গাজী মুহাম্মদ রহমান এই আদেশ দেন। আগামী ২৬ ডিসেম্বর এ মামলায় পরবর্তী শুনানির দিন ধার্য করা হয়েছে। আদালতে তলব করা হয়েছে- ইটিভির চেয়ারম্যান আব্দুস সালাম, প্রধান বার্তা সম্পাদক সেলিম খান, ক্যামেরাম্যান মো. এস আই সুমন, নিজস্ব প্রতিবেদক জিয়া খান ও বাগেরহাট জেলা প্রতিনিধি সুনীল দাসকে। অপর আসামি বাগেরহাট শহরের খারদ্বার এলাকার শাজাহান ফকিরের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়। গত রোববার একই আদালতে বাগেরহাট পৌরসভার মেয়র খান হাবিবুর রহমান মিথ্যা সংবাদ প্রচারের অভিযোগে তাদের বিরুদ্ধে মামলাটি দায়ের করেন। বাদির আইনজীবী এ কে আজাদ ফিরোজ টিপু বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "মঙ্গলবার শুনানির সময় আলামত হিসেবে কম্পিউটার ডিস্কে (সিডি) ধারণ করা ওই প্রতিবেদনটি ল্যাপটপের মাধ্যমে দেখানো হয়।" মামলার আর্জিতে বলা হয়, শহরের পৌরসভা রোডের একটি বাড়ি থেকে মেয়রের নেতৃত্বে শাজাহান ফকিরকে সপরিবারে উচ্ছেদ করা হয়েছে বলে গত ১ থেকে ৩ নভেম্বর একুশে টেলিভিশনের নিয়মিত সংবাদে প্রতিবেদন স