২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সংসদের সপ্তম অধিবেশন বসছে ৫ ডিসেম্বর

রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমান আগামী ৫ ডিসেম্বর নবম জাতীয় সংসদের সপ্তম অধিবেশন আহ্বান করেছেন ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Nov 2010, 12:47 PM

Updated : 25 Aug 2022, 07:34 PM

ঢাকা, নভেম্বর ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমান আগামী ৫ ডিসেম্বর নবম জাতীয় সংসদের সপ্তম অধিবেশন আহ্বান করেছেন । অধিবেশন বসবে বিকাল ৪ টায়। সোমবার এক সরকারী তথ্যবিবরণীতে এ কথা জানানো হয়। প্রধান বিরোধী দলের অংশগ্রহণ ছাড়াই গত ৬ অক্টোবর শেষ হয় সংসদের ষষ্ঠ অধিবেশন। এর মোট কার্যদিবস ছিলো ১১ দিন। ওই অধিবেশনে মোট ১৩টি বিল পাস হয়। ষষ্ঠ অধিবেশন আহ্বান করা হয় ২০ সেপ্টেম্বর। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিসি/এইচএ/১৮৪০ ঘ.