২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাজধানীতে আগ্নেয়াস্ত্রসহ যুবক গ্রেপ্তার

রাজধানীর কদমতলী থানা এলাকায় দুইটি আগ্নেয়াস্ত্র ও একশ ৬৩ রাউন্ড গুলিসহ এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Nov 2010, 01:52 PM

Updated : 25 Aug 2022, 07:33 PM

ঢাকা, নভেম্বর ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর কদমতলী থানা এলাকায় দুইটি আগ্নেয়াস্ত্র ও একশ ৬৩ রাউন্ড গুলিসহ এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। রবিবার সকালে কদমতলীর রহমতবাগ এলাকা থেকে মো. আনসার উদ্দিন বাবু (২৮) নামে ওই যুবকের বিছানার নিচ থেকে দুইটি আগ্নেয়াস্ত্র উদ্ধার করে পুলিশ। এ সময় একশ ৬৩ রাউন্ড গুলিও পাওয়া যায় । কদমতলী থানার ওসি মো. আইয়ুবুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, উদ্ধার আগ্নেয়াস্ত্র দুটির একটি পাকিস্তানে তৈরি রিভলবার, অন্যটি শ্যুটারগান। ওসি বলেন, "ওই অস্ত্র দিয়ে বাবু ও তার সহযোগীরা ঢাকা মহানগরীর বিভিন্ন এলাকায় সন্ত্রাসী, খুন, ডাকাতি ও রাহাজানি করে আসছিলো বলে জিজ্ঞাসাবাদে জানিয়েছেন বাবু।" বৃহস্পতিবার রাত ৩টার দিকে ওই থানার খানকা শরীফ রোডের হাবিব নগর এলাকায় জনতা ডাকাতির প্রস্তুতির সময় পাঁচ ডাকাতকে পিটিয়ে হত্যা করে। এ সময় পুলিশ দুই ডাকাতকে আহত অবস্থায় উদ্ধার করে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেটি/পিডি/১৯৪৫ ঘ.