ঢাকা, নভেম্বর ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জিলহজ মাসের চাঁদ দেখা গেছে। ফলে আগামী ১৭ নভেম্বর ঈদুল আজহা উদযাপিত হবে।
রোববার সন্ধ্যায় বায়তুল মোকাররম মসজিদে ধর্ম প্রতিমন্ত্রী ও জাতীয় চাঁদ দেখা কমিটির সভাপতি মো. শাহজাহান মিয়ার সভাপতিত্বে কমিটির সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।
মো. শাহজাহান মিয়া সাংবাদিকদের বলেন, "দেশের বিভিন্ন স্থানে ১৪৩১ হিজরি সনের জিলহজ মাসের চাঁদ দেখা গেছে। জাতীয় চাঁদ দেখা কমিটি আগামী ১৭ নভেম্বর ঈদুল আজহার তারিখ নির্ধারণ করেছে ।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/পিসি/এমআই/১৮১৮ ঘ.
bdnews24