২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গ্যাস উত্তোলন চুক্তি: জাতীয় কমিটির কর্মসূচি সোমবার

বঙ্গোপসাগরে দুইটি ব্লকে কনোকা-ফিলিপসের সঙ্গে তেল-গ্যাস উত্তোলন চুক্তি না করার দাবিতে সোমবার পেট্রোবাংলা অভিমুখে কালো পতাকা মিছিল করবে তেল-গ্যাস-খনিজ সম্পদ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Nov 2010, 12:51 PM

Updated : 25 Aug 2022, 07:33 PM

ঢাকা, নভেম্বর ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বঙ্গোপসাগরে দুইটি ব্লকে কনোকা-ফিলিপসের সঙ্গে তেল-গ্যাস উত্তোলন চুক্তি না করার দাবিতে সোমবার পেট্রোবাংলা অভিমুখে কালো পতাকা মিছিল করবে তেল-গ্যাস-খনিজ সম্পদ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটি। শনিবার বিকেলে জাতীয় প্রেসক্লাবের সামনে এক সমাবেশে কমিটির নেতারা এ ঘোষণা দেন। 'রপ্তানীমুখী মডেল পিএসসি ২০০৮ বাতিল ও এর ভিত্তিতে সাগরের দুইটি ব্লকে কনোকো ফিলিপসের সঙ্গে চুক্তি করার অপতৎপরতা ও ষড়যন্ত্র থেকে সরকারকে বিরত থাকার" দাবিতে বিক্ষোভ সমাবেশ ও মিছিল করে জাতীয় কমিটি। আন্তর্জাতিক দরপত্র প্রক্রিয়ার মধ্য দিয়ে ২০০৮ সালে বঙ্গোপসাগরের ১০ ও ১১ নম্বর ব্লকে তেল-গ্যাস উত্তোলনের জন্য নির্বাচিত হয় আমেরিকান প্রতিষ্ঠান কনোকো-ফিলিপস। বাংলাদেশের মোট ৫২টি গ্যাস ব্লক রয়েছে। এর মধ্যে ২৮টি সাগরে। সমাবেশে জাতীয় কমিটির আহ্বায়ক প্রকৌশলী শেখ মুহাম্মদ শহীদুল্লাহ বলেন, "ভবিষ্যৎ প্রজন্মের সঙ্গে শেখ হাসিনা বিশ্বাসঘাতকতা করছেন। গ্যাস ব্লক দুটি ইজারা দিয়ে তিনি সাম্রজ্যবাদীদের স্বার্থ রক্ষায় ব্যস্ত।" কমিটির সদস্য সচিব আনু মুহাম্মদ বক্তব্য বলেন, "গ্যাস ব্লক চুক্তি করা হলে জ্বালানি নিরাপত্তা হুমকির পাশাপাশি জাতীয় নিরাপত্তাও বিঘি