২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কুষ্টিয়ায় যুবকের জবাই করা লাশ উদ্ধার

কুষ্টিয়ার মিরপুর উপজেলায় এক যুবকের জবাই করা লাশ উদ্ধার করেছে পুুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Nov 2010, 07:32 AM

Updated : 25 Aug 2022, 07:33 PM

কুষ্টিয়া, নভেম্বর ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কুষ্টিয়ার মিরপুর উপজেলায় এক যুবকের জবাই করা লাশ উদ্ধার করেছে পুুলিশ। নিহত আনোয়ারুল ইসলামের (৩০) বাবার নাম ফজলে ইসলাম। তার বাড়ি উপজেলার কাকিলাদহ গ্রামে। মিরপুর থানার ওসি মেহেদী হাসান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, শনিবার সকাল সাড়ে ৮টার দিকে সদরপুর ইউনিয়নের কাকিলাদহ গ্রামের এক মাঠে কৃষকরা কাজ করার সময় আনোয়ারুলের লাশ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। নিহতের পরিবারের বরাত দিয়ে ওসি জানান, আনোয়ারুল শুক্রবার রাত ১০টার দিকে বাড়ি থেকে বের হয়। এরপর আর তিনি বাড়ি ফেরেননি। প্রাথমিকভাবে হত্যার কারণ সম্পর্কে কিছু জানা যায়নি। লাশ ময়না তদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএ/১৩১৪ ঘ.