২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মটরযান আইন লঙ্ঘন: আরো ৪৮২ মামলা

মটরযান আইন লঙ্ঘনের অপরাধে ভ্রাম্যমাণ আদালতের পঞ্চম দিনের অভিযানে রাজধানীতে শুক্রবার ৪৮২টি মামলা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Nov 2010, 03:31 PM

Updated : 25 Aug 2022, 07:33 PM

ঢাকা, নভেম্বর ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মটরযান আইন লঙ্ঘনের অপরাধে ভ্রাম্যমাণ আদালতের পঞ্চম দিনের অভিযানে রাজধানীতে শুক্রবার ৪৮২টি মামলা হয়েছে। সিটবেল্ট না বাঁধা, হেলমেট না পরা ও গাড়ি চালানোর সময় মোবাইল ফোনে কথা বলার অপরাধে এসব মামলা দায়ের করা হয়। সকাল ৭টা থেকে বিকাল ৫টা পর্যন্ত ভ্রাম্যমাণ আদালত এ অভিযান চালায়। এ নিয়ে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে পাঁচদিনে ৩,৯৬১টি মামলা হলো। ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি), মিডিয়া অ্যান্ড কমিউনিটি সার্ভিসের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, সিটবেল্ট না বাঁধায় ৩৪৪টি, চলন্ত অবস্থায় মোবাইল ফোনে কথা বলায় ২৬টি এবং হেলমেট না পরে মটর সাইকেল চালানোর অভিযোগে ১১২টি মামলা করে ভ্রম্যমাণ আদালত। যানচালক ও পথচারীদের নির্ধারিত কয়েকটি আচরণ নিশ্চিত করতে গত ১ নভেম্বর থেকে পুলিশ, র‌্যাব, বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) এবং দেশের সব জেলা প্রশাসন সারাদেশে যৌথভাবে এই বিশেষ অভিযান শুরু করে। এর আগে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি), মিডিয়া অ্যান্ড কমিউনিটি সার্ভিসের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, মটর সাইকেল চালক ও সহযাত্রী হেলমেট এবং গাড়িচালক ও যাত্রী সিটবেল্ট না পরলে তাদের জরিমানা ও কারাদণ্ড দিতে পারবে ভ্রাম্যমাণ আদালত । গাড়ি চালানোর সময় মোবাইল ফোনে কথা বললেও কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এছাড়া সড়ক পারাপারে নির্ধারিত স্থান বা জেব্রাক্রসিং, ওভারব্রিজ ও আন্ডারপাস ব্যবহার না করলে অভিযানে পথচারীকে আটক করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। বিডিনিউজ টোয়েন্টিাফোর ডটকম/কেটি/জেবি/এইচএ/২০৫৭ ঘ.