২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাগেরহাটে বাস চাপায় ভ্যানচালক নিহত

বাগেরহাটের ফকিরহাটে বাস চাপায় রিকশাভ্যানের চালক মারা গেছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Nov 2010, 11:25 AM

Updated : 25 Aug 2022, 07:33 PM

বাগেরহাট, নভেম্বর ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - বাগেরহাটের ফকিরহাটে বাস চাপায় রিকশাভ্যানের চালক মারা গেছেন। বৃহস্পতিবার রাতে বাগেরহাট-খুলনা সড়কের নওয়াপাড়া মোড়ে এই দুর্ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে। নিহতের নাম- আব্দুর রব হাওলাদার (৩৫)। তিনি ফকিরহাট উপজেলার বৈলতলি গ্রামের ইনতাজ হাওলাদারের ছেলে। হাইওয়ে পুলিশের কাটাখালী ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) দ্বীন মোহম্মদ জানান, বাগেরহাট থেকে ছেড়ে আসা একটি যাত্রীবাহী বাস বৃহস্পতিবার রাত ৮টার দিকে নওয়াপাড়া মোড়ে রিকশাভ্যানটিকে পিছন থেকে ধাক্কা দেয়। দুর্ঘটনায় ভ্যানযাত্রী আব্দুল লতিফ শেখ আহত হন। তাকে ফকিরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এসআই জানান, শুক্রবার সকালে বাগেরহাটের জেলা প্রশাসকের অনুমতিক্রমে ময়না তদন্ত ছাড়াই আব্দুর রবের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। পুলিশ বাসটি আটক করতে পারলেও চালক পালিয়ে গেছে বলে তিনি জানান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/১৭২৭ ঘ.