২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

বাড়ছে সিএনজি অটোরিকশার ভাড়া

সিএনজিচালিত অটোরিকশার ভাড়া আগামী ১ জানুয়ারি থেকে বাড়ছে। তখন সর্বনিুভাড়া হবে ২৫ টাকা। (বিস্তারিত)

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Nov 2010, 06:28 AM

Updated : 25 Aug 2022, 07:33 PM

ঢাকা, নভেম্বর ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সিএনজিচালিত অটোরিকশার ভাড়া আগামী ১ জানুয়ারি থেকে বাড়ছে। তখন সর্বনিুভাড়া হবে ২৫ টাকা। এর আগে সিএনজিচালিত অটোরিকশার ভাড়া সর্বশেষ পুনর্নির্ধারণ করা হয়েছিলো ২০০৮ সালের ২৭ এপ্রিল। সে সময় সর্বনিু ভাড়া নির্ধারিত হয়েছিলো ১৮ টাকা। ২০০২ সালে সর্বনিু ভাড়া ছিলো ১২ টাকা। ২০০৭ সালে তা বাড়িয়ে ১৪ টাকা করা হয়। বৃহস্পতিবার এক বৈঠকে আগামী ১ জানুয়ারি থেকে সিএনজিচালিত অটোরিকশার ভাড়া প্রথম দুই কিলোমিটারের জন্য ১৮ টাকা থেকে বাড়িয়ে ২৫ টাকা করা হয়েছে। পরবর্তী প্রতি কিলোমিটারের ভাড়া ৬ টাকার স্থলে করা হয়েছে ৭ টাকা। বিরতিকালের জন্য প্রতি মিনিট ১ টাকার পরিবর্তে ১ টাকা ২৫ পয়সা করা হয়েছে। সিএনজি অটোরিকশা মালিকের দৈনিক জমা ৪৫০ টাকা থেকে বাড়িয়ে ৬০০ টাকা করা হয়েছে। যোগাযোগ মন্ত্রণালয়ে ঢাকা ও চট্টগ্রাম মহানগীরর সিএনজি অটোরিকশার দৈনিক জমা ও ভাড়ার হার পুনর্নির্ধারণ সংক্রান্ত এক বৈঠকে এসব সিদ্ধান্ত হয়েছে। মন্ত্রী আবুল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় যোগাযোগ মন্ত্রণালয়ের সড়ক ও রেলপথ বিভাগের সচিব মোজাম্মেল হক খান, বিআরটিএ চেয়ারম্যান আইয়ুবুর রহমান খান, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ইকবাল খান এবং সিএনজি অটোরিকশা মালিক ও শ্রমিকদের বিভিন্ন সংগঠনের প্রতিনিধিরা উপস্থিতি ছিলেন। সভাশেষে যোগাযোগ মন্ত্রণালয়ের এক কর্মকর্তা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে এসব তথ্য জানান। সভায় মালিক ও চালকদেরকে ৩১ ডিসেম্বরের মধ্যে গাড়ির মিটার প্রতিস্থাপন করতে বলা হয়েছে বলেও তিনি জানান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/এজে/কেএমএস/১২১২ ঘ.