ঢাকা, নভেম্বর ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সরকারবিরোধী আইনজীবীদের বিক্ষোভের মধ্যে নবনিযুক্ত চার বিচারপতিকে বৃহস্পতিবার সকালে শপথবাক্য পাঠ করালেন প্রধান বিচারপতি এবিএম খায়রুল হক।
এর প্রতিবাদে সরকারবিরোধী আইনজীবীরা দুপুর ১টায় প্রতিবাদ সভা করবে বলে সাংবাদিকদের জানানো হয়েছে।
বৃহস্পতিবার বেলা সোয়া ১১টার দিকে তাদের শপথ কারানো শুরু হয় সুপ্রিম কোর্টের জাজেজ লাউঞ্জে। অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম, অ্যাডভোকেট ইউসুফ হোসেন হুমায়ুনসহ সরকার সমর্থক আইনজীবীরা এ সময় লাউঞ্জের বাইরে অবস্থান করছিলেন। সেখানে মোতায়েন ছিলো অতিরিক্ত পুলিশ।
প্রধান বিচারপতি তাদের শপথ পাঠ করিয়ে বেলা সাড়ে ১১টার দিকে জাজেজ লাউঞ্জ থেকে বেরিয়ে আসেন। তখন সরকার সমর্থক আইনজীবীরা নতুন বিচারপতিদের অভিনন্দন জানান।
এর আগে সেখান থেকে পুলিশের সহায়তায় সরকারবিরোধী আইনজীবীদের সরিয়ে দেওয়া হয়। তারপর তারা বিক্ষোভ মিছিল সহকারে সুপ্রিম কোর্ট আইনজীবী ভবনে যান। সেখানে পুলিশ মোতায়েন আছে।
নবনিযুক্ত চার বিচারপতি
bdnews24