২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে শিশুর লাশ উদ্ধার

চট্টগ্রাম নগরীর খুলশী এলাকার একটি নালা থেকে শনিবার সকালে ১০ বছরের এক শিশুর লাশ উদ্ধার করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Oct 2010, 08:43 AM

Updated : 25 Aug 2022, 07:27 PM

চট্টগ্রাম, অক্টোবর ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রাম নগরীর খুলশী এলাকার একটি নালা থেকে শনিবার সকালে ১০ বছরের এক শিশুর লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহতের নাম মো. পারভেজ। সে খুলশীর নূরানী মাদ্রাসা লেইনের একটি ভাঙ্গারী দোকানে কাজ করতো। তার বাবার নাম শামসুল হক। খুলশী থানার ওসি ইফতেখার হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, টেলিভিশন ভবনের পাশের নালায় সকালে পারভেজের লাশ পড়ে থাকতে দেখে স্থানীরা পুলিশকে খবর দেয়। এরপর সেখান থেকে লাশটি উদ্ধার করা হয়। নিহতের একটি হাত ভাঙ্গা এবং মাথায় ও কপালে আঘাতে চিহ্ন রয়েছে জানিয়ে তিনি বলেন, শুক্রবার সন্ধ্যায় কর্মস্থলে ভাঙ্গারী দোকানের টোকাইদের সঙ্গে পারভেজের ঝগড়া হয়। তার জের ধরে টোকাইরা তাকে হত্যা করেছে বলে ধারণা করা হচ্ছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএডি/এজে/১৪৪১ ঘ.