২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পটুয়াখালীতে বিস্ফোরণে ৩ কিশোর আহত

পটুয়াখালীর গলাচিপা উপজেলায় বিস্ফোরণে তিন কিশোর আহত হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Oct 2010, 09:36 AM

Updated : 25 Aug 2022, 07:27 PM

পটুয়াখালী, অক্টোবর ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পটুয়াখালীর গলাচিপা উপজেলায় বিস্ফোরণে তিন কিশোর আহত হয়েছে। তারা হলো- রুপম (২৪), হিমেল (২২) ও সৈকত (২৫)। বৃহস্পতিবার রাতে এ ঘটনা ঘটে। সৈকতকে বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ও হিমেলকে গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। রুপমকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে বলে পুুলিশ জানায়। গলাচিপা থানার ওসি তপন কুমার সাহা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "রাত সাড়ে ১০টার দিকে উলানিয়া এলাকায় এই তিন কিশোর কয়েকটি দিয়াশলাইয়ের বারুদ ছাতার পুরনো ডাটে ভরতে গেলে বিস্ফোরণ ঘটে। এতে তারা তিনজন আহত হয়। তিনি জানান, বিস্ফোরণে সৈকতের বাম হাতের তিনটি আঙ্গুল উড়ে যায়। এ ব্যাপারে গলাচিপা থানায় একটি জিডি করা হয়েছে। বিষয়টি পুলিশ তদন্ত করছে বলে জানান ওসি। গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার মো. সোহরাব হোসেন জানান, রাত ১১টার দিকে সৈকতকে হাসপাতালে নিয়ে আসা হলে তাকে গুরুতর অবস্থায় বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমইউএস/কেএমএস/১৫১৮ ঘ.