২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

এবার মারা গেলেন জুয়েলের স্ত্রী খুকু

রাজধানীর খিলগাঁওয়ে অগ্নিদগ্ধ পরিবারের আরো এক সদস্যের মৃত্যু হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Oct 2010, 07:04 PM

Updated : 25 Aug 2022, 07:26 PM

ঢাকা, অক্টোবর ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর খিলগাঁওয়ে অগ্নিদগ্ধ পরিবারের আরো এক সদস্যের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার রাত ১১টায় মারা যান জুয়েলের স্ত্রী খুকু বেগম (২৬)। এ নিয়ে ওই পরিবারের অগ্নিদগ্ধ তিনজন মারা গেলেন। একজন এখনো চিকিৎসাধীন আছেন। এর আগে গত শুক্রবার মারা যান খুকু বেগমের স্বামী মো. জুয়েল ভুইয়া (৩৫) ও শাশুড়ি আলেয়া বেগম (৫০)। রাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটের চিকিৎসক ডা. এহসান কবীর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, খুকুমনির শরীরের ৬৫ শতাংশ পুড়ে যাওয়ায় তাকে বাঁচানো সম্ভব হয়নি। পারিবারিক কলহের জেরে শুক্রবার রাতে জুয়েল তার গায়ে আগুন ধরিয়ে দেন। তা নেভাতে গিয়ে অগ্নিদগ্ধ হন জুয়েলের মা আলেয়া বেগম, বাবা আব্দুল হাই (৬০) ও স্ত্রী খুকু বেগম। হাই ঢাকা মেডিকেলের বার্ন ইউনিটে চিকিৎসাধীন আছেন। আব্দুল হাইয়ের দক্ষিণ গোড়ানের ৩১৬/৯ নম্বর বাসায় অগ্নিদগ্ধ হন সবাই। পুলিশ জানায়, প্রবাসী বোনের জন্য ঠিক করা গাড়ির ভাড়া নিয়ে জুয়েলের সঙ্গে পরিবারের মনোমালিন্য চলছিলো। খিলগাঁও থানার ওসি নাজিম উদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "পরিবারের সদস্যরা বলছে, বোন বাংলাদেশে আসার পর তার জন্য একটি গাড়ি ভাড়া করে দিয়েছিলেন জুয়েল। গাড়ি ভাড়া বেশি হয়েছে, এমন কথা বলে জুয়েলকে নানা ধরনের খোটা দেওয়া হয়েছিলো। তাতে মনোক্ষুণ