২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শিশু চুরির দায়ে মহিলার ১৪ বছর জেল

শিশু চুরির দায়ে ফেনীতে এক মহিলার ১৪ বছরের কারাদণ্ড হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Oct 2010, 05:55 PM

Updated : 25 Aug 2022, 07:26 PM

ফেনী, অক্টোবর ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- শিশু চুরির দায়ে ফেনীতে এক মহিলার ১৪ বছরের কারাদণ্ড হয়েছে। এছাড়া তাকে পাঁচ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো পাঁচমাস কারাভোগ করতে হবে। জেলা নারী ও শিশু নির্যাতন দমন বিশেষ আদালতের বিচারক অতিরিক্ত জেলা ও দায়রা জজ সুফিয়া বেগম বৃহস্পতিবার এ রায় দেন। দণ্ডিত জান্নাতুল ফেরদৌস (৪০) এখন পলাতক রয়েছেন। তিনি কুমিল্লার দেবিদ্বার উপজেলার বুড়িরপাড়ের শাহজাহানের স্ত্রী। গ্রেপ্তার হলে ওই সময় থেকে তার সাজা শুরু হবে। মামলার বরাত দিয়ে সরকারি আইনজীবী ফরিদ হাজারী জানান, ২০০৭ সালের ১৭ জুলাই ফেনী শহরের পুরাতন পুলিশ কোয়ার্টারের বাসিন্দা ওমান প্রবাসী হাসানুজ্জামানের ৫ মাসের মেয়ে জান্নাতুল নাইম চুরি হয়। এ ঘটনায় তার চাচা ওমর ফারুক ফেনী থানায় মামলা করেন। পরে পুলিশ চট্টগ্রাম থেকে শিশুটিকে উদ্ধার করলেও জান্নাতুল ফেরদৌস পালিয়ে যান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২৩৩৫ ঘ.