২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গাংনীতে ৫টি বোমা উদ্ধার

মেহেরপুরের গাংনীতে একটি মাঠে তল্লাশি চালিয়ে পাঁচটি বোমা পেয়েছে র‌্যাব।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Oct 2010, 08:15 AM

Updated : 25 Aug 2022, 07:07 PM

মেহেরপুর, অক্টোবর ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মেহেরপুরের গাংনীতে একটি মাঠে তল্লাশি চালিয়ে পাঁচটি বোমা পেয়েছে র‌্যাব। র‌্যাব কর্মকর্তাদের ধারণা, নাশকতার উদ্দেশ্যে এ বোমাগুলো তৈরি করা হয়। তবে এর সঙ্গে জড়িত কাউকে সনাক্ত করা যায়নি। শুক্রবার সকালে গাংনীর বানিয়াপুকুর গ্রামের একটি মাঠ থেকে বোমাগুলো উদ্ধার করা হয় বলে র‌্যাব-৬ এর কর্মকর্তা শেখ জাহিদুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন। সহকারী পুলিশ সুপার (এএসপি) জাহিদ বলেন, "গোপন সূত্রে খবর পেয়ে বানিয়াপুকুর গ্রামের আসাদুল হকের মাঠে তল্লাশি চালিয়ে বোমা পাঁচটি পাওয়া যায়।" "সন্ত্রাসীরা নাশকতা সৃষ্টিতে ব্যবহারের জন্য এ শক্তিশালী বোমাগুলো মাঠের মধ্যে লুকিয়ে রেখেছিলো", বলেন তিনি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১৪১২ ঘ.