ঢাকা, অক্টোবর ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মহাসপ্তমীতে বৃহস্পতিবার নবরূপে ধরায় অধিষ্ঠিত হয়েছেন দুর্গতিনাশিনী দেবী দুর্গা।
স্বর্গ থেকে পৃথিবীতে সদ্য অধিষ্ঠিত দেবীর কাছে সকালে সব অনাচার আর সঙ্কট মোচনের প্রার্থনা করেছেন ভক্তরা।
এছাড়া ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে দুঃস্থদের মাঝে বিতরণ করা হয়েছে নতুন পোশাক। ভক্তদের দেওয়া হয় প্রসাদ।
শুক্রবার সকালে বিহিতপূজার মধ্য শুরু হবে দিয়ে মহাঅষ্টমী। রাতে সন্ধিপূজার মধ্য দিয়ে তা শেষ হবে।
অষ্টমীতে রামকৃষ্ণ মিশনে হবে কুমারীপূজা।
সর্বজনীন পূজা উদযাপন পরিষদের মহিত লাল রায় বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "মহাসপ্তমীতে দেবী নবরূপে ধরায় অধিষ্ঠিত হয়েছেন। এটাই দেবীর নব পত্রিকা প্রবেশ।"
আনন্দময়ী দশভূজা দেবী দুর্গার বোধন, আমন্ত্র
bdnews24