২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাজধানীতে র‌্যাবের গুলিতে একজন নিহত

রাজধানীর শিল্পাঞ্চল থানা এলাকায় সোমবার রাতে নজরুল ইসলাম (৩২) নামে একজন র‌্যাবের গুলিতে নিহত হয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Oct 2010, 06:58 PM

Updated : 25 Aug 2022, 07:05 PM

ঢাকা, অক্টোবর ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর শিল্পাঞ্চল থানা এলাকায় সোমবার রাতে নজরুল ইসলাম (৩২) নামে একজন র‌্যাবের গুলিতে নিহত হয়েছেন। শিল্পাঞ্চল থানার উপ-পরিদর্শক মনির হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, রাত ১১টার দিকে বিজি প্রেসের পাশের গলিতে মটর সাইকেল চালিয়ে দ্রুতগতিতে একজন যাওয়ার সময় র‌্যাব তাকে চ্যালেঞ্জ করে। এসময় মটর সাইকেলে থাকা যুবক র‌্যাবকে লক্ষ্য করে গুলি ছুড়লে র‌্যাবও পাল্টা গুলি ছোড়ে বলে জানান মনির। শরীরের বিভিন্ন স্থানে গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত যুবককে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পুলিশ কর্মকর্তা বলেন, "যুবকটির কাছ থেকে একটি অস্ত্র উদ্ধার করা হয়েছে। সে স্থানীয় সন্ত্রাসী বলে জানা গেছে।" তার বিরুদ্ধে চারটি হত্যাসহ মোট ১১টি মামলা রয়েছে বলে র‌্যাবের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলএইচ/পিডি/২৩৪৫ ঘ.