২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

যাত্রাবাড়ীতে জুতা কারখানায় আগুন

রাজধানীর যাত্রাবাড়ীতে একটি জুতার কারখানায় আগুন লেগেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Oct 2010, 11:37 AM

Updated : 25 Aug 2022, 07:03 PM

ঢাকা, অক্টোবর ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর যাত্রাবাড়ীতে একটি জুতার কারখানায় আগুন লেগেছে। বুধবার বিকাল ৫টায় দক্ষিণ যাত্রাবাড়ীর ধোলাইখাল এলাকার সম্রাট কমিউনিটি সেন্টারের পাশের ওই কারখানায় আগুন ধরে বলে দমকল বাহিনী জানিয়েছে। দমকল বাহিনী সদর দপ্তরের নিয়ন্ত্রণ কক্ষ থেকে ফায়ারম্যান আব্দুস সামাদ আজাদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, আগুন নেভাতে দমকল বাহিনীর ছয়টি ইউনিট রওনা হয়েছে। আগুনের কারণ কিংবা ক্ষয়ক্ষতির মাত্রা তাৎক্ষণিকভাবে জানাতে পারেননি তিনি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলএইচ/এসআইএম/এমআই/১৭৩০ ঘ.