২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জাবিতে চলচ্চিত্র উৎসব শুরু

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে সপ্তাহব্যাপী ৩য় আন্তর্জাতিক চলচ্চিত্র প্রদর্শনী শুরু হয়েছে রোববার।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Oct 2010, 05:52 PM

Updated : 25 Aug 2022, 06:44 PM

জাবি, অক্টোবর ৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে সপ্তাহব্যাপী ৩য় আন্তর্জাতিক চলচ্চিত্র প্রদর্শনী শুরু হয়েছে রোববার। এর আয়োজক জাহাঙ্গীরনগর স্টুডেন্টস ফিল্ম সোসাইটি। এতে ১৯টি দেশের ১৯ টি ছবি প্রদর্শিত হবে। বিশ্ববিদ্যালয়ের জহির রায়হান মিলনায়তনে সন্ধ্যায় প্রদর্শনীর উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) ড. মো ফরহাদ হোসেন। এছাড়া বিশেষ অতিথি ছিলেন চলচ্চিত্রকার মোর্শেদুল ইসলাম ও প্রামাণ্যচিত্র নির্মাতা সাকুর মজিদ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফিল্ম সোসাইটি'র সভাপতি এবং বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের শিক্ষক খালেদ হোসাইন। প্রদর্শনীর পাশাপাশি আগামী ৪-৬ অক্টোবর চলচ্চিত্র নির্মাণ কর্মশালারও আয়োজন করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের জহির রায়হান মিলনায়তনে এ কর্মশালা প্রতিদিন দুপুর ১২ টা থেকে বেলা ৩ টা পর্যন্ত চলবে। এছাড়া তরুণ চলচ্চিত্র নির্মাতাদের উৎসাহিত করতে আয়োজন করা হয়েছে 'মুক্ত চলচ্চিত্র নির্মাণ প্রতিযোগিতা'। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এইচএ/২৩৪০ ঘ.